রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এক দিনের রিমান্ডে ভোরের পাতার সম্পাদক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

জালিয়াতি ও প্রতারণার অভিযোগে খিলক্ষেত থানায় করা মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে দুই দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পিবিআইর উপ-পরিদর্শক (নিরস্ত্র) মেহেদী হাসান। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল তাকে গ্রেফতার করে। পিবিআই সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আবু ইউসুফ বলেন, কাজী এরতেজার বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা করেন সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। সে মামলায় কাজী এরতেজাকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারনামায় আরো তিনজন আসামি রয়েছেন। তারা হলেন- আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com