বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোপনে কেউ হোয়াটসঅ্যাপের চ্যাট পড়ছে কি না জানবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

বর্তমানে বিশ্বের অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার নিয়ে আসে। সেটি হচ্ছে একই সঙ্গে একাধিক ডিভাইসে একই অ্যাকাউন্ট লগইন করা যায়। ফলে যেমন ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ হয়েছে তেমনি বেড়েছে নিরাপত্তা ঝুঁকি। যখন আপনার অন্য কোনো ফোন বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ আকাউন্ট লগইন করা থেকে যাবে তখন যে কেউ সেই মেসেজ পড়তে পারবে। এক্ষেত্রে আপনার ফোন বন্ধ থাকলেও ওইসব ডিভাইসে মেসেজ আসতে থাকবে। তাই ব্যবহার করার পর অবশ্যই ডিভাইসগুলো থেকে আকাউন্ট লগ আউট করুন।
দেখে নিন কীভাবে জানতে পারবেন কোথায় কোন ডিভাইসে অ্যাকাউন্ট লগইন করা আছে- >> প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ আকাউন্ট ওপেন করুন। >> এবার ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করে ‘লিংকড ডিভাইসেস’ অপশন সিলেক্ট করুন। >> যত ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্ট লগ ইন রয়েছে সেই তালিকা দেখা যাবে এখানে। >> যে কোনো ডিভাইসের উপরে ট্যাপ করলে কোথায় বসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়েছে ও শেষ কখন লগ ইন ছিল সেই তথ্য জানা যাবে। >> এখানে অচেনা কোনো ডিভাইস দেখতে পেলে লগ আউট বাটনে ট্যাপ করুন। সূত্র: অ্যালভার ডটকম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com