রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুরে ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির আয়োজনে মঈন উদ্দীন আহমেদ চৌধুরী স্মৃতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২

৫ অক্টোবর শনিবার দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির আয়োজনে মঈন উদ্দীন আহম্মেদ চৌধুরী স্মৃতির উদ্দ্যোগে গাউসুল আযম বিএনএসবি আই হসপিটাল এর সহযোগিতায় এবং আন্ধেরী হিলফি বন্ জার্মানী’র আর্থিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। বিশিষ্ট চিকিৎসক ও চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক আলহাজ¦ ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাজ্জাদ হোসেন, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, নির্বাহী সদস্য আমিন উদ্দীন, মোঃ মাজেদুর রহমান ও আল আমিন। চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ ফাহমিদা নাজনিন ও সিনিয়র আউটরিচ অরগানাইজার মোঃ হামিদুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কলেজের প্রভাষক শেখ সাগীর আহম্মেদ কমল। সভাপতির বক্তব্যে আলহাজ¦ ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী বলেন, বিশ^াস ও ভালোবাসা জান্নাতের চাবিকাঠি। চোখ প্রতিটির মানুষের জীবনে এক অমূল্য সম্পদ। এর প্রতিনিয়ত পরিচর্যা করা উচিত। চক্ষু শিবিরে চোখের ছানি অপারেশন, লেন্স লাগানো, রাতকানা সহ চোখের বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা ও বিনামূল্যে রোগীদের মাঝে ঔষধ বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com