রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনাবাদি ও পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান স্থাপনে প্রশিক্ষণার্থীর মাঝে গাছের চারা বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

রংপুরের গঙ্গাচড়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বাস্তবায়িত ‘অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন’ প্রকল্পের আওতায় গত ২৬ ও ২৭ জুন প্রশিক্ষণ গ্রহনকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ১৩ নভেম্বর রোববার গাছের চারা প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ ও উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হকসহ উপসকারি কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, স্বামী-স্ত্রী মিলে ৩০ জন প্রশিক্ষণ অংশগ্রহণ করে। তাদের প্রত্যেকে ২টা মাল্টার চারা, ২টা লিচুর চারা, লটকনের চারা ২টা ও আম গাছের ২টা করে দেওয়া হয়। গাছের চারা পাওয়া মনিরামের আবু সাইম, শরিফা, মর্নেয়ার আব্দুল লতিফ বলেন, প্রশিক্ষণের সময় কৃষি অফিসার স্যার আমাদের বলেছিলেন, গাছের চারা সরবরাহ করতে না পারায় পরে আপনাদের ডেকে দিব। সে মোতাবেক আমাদের গাছের চারা দিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com