শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

রংপুরের গঙ্গাচড়ায় ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, চীনাবাদাম, ভুট্টা, সূর্যমূখী ও শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে ১৩ নভেম্বর রোববার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা,কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হক, উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাবিবুর রহমান, উপসহকারি কৃষি অফিসারগণসহ সুবিধাভোগী কৃষক উপস্থিত ছিলেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ৮৮০ জনের প্রত্যেকে ২০ কেজি করে গম, ৭৮০ জনের প্রত্যেকে ২ ভুট্টা ২ কেজি করে, ২১০০ জনের প্রত্যেকে ১ কেজি করে, ৫০ জনের প্রত্যেকে ১ কেজি করে সূর্যমূখী, ৮০ জনের প্রত্যেকে ১০ কেজি করে চিনাবাদাম ও শীতকালীন পেঁয়াজ ৩০ জনের প্রত্যেকে ১ কেজি করে বীজ পর্যাক্রমে বিতরণ করা হবে। এছাড়া প্রত্যেক কৃষককে ডিএপি ও এমওপি ১০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com