শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

আলোচনা আগেই ছিল, সম্ভাবনাও তার পক্ষেই ছিল, তবে নিশ্চিত করে কিছু বলেনি কোনো পক্ষ। অবশেষে ঘোষণা এসেছে, বাংলা টাইগার্সের অধিনায়ক চূড়ান্ত হয়েছে। ঘরের ছেলের কাঁধেই অধিনায়কের গুরুদায়িত্ব তুলে দিলো তারা। দলের আইকন ক্রিকেটার সাকিব আল হাসানকেই বেছে নিয়েছে বাংলা টাইগার্স।
২৩ নভেম্বর হতে মাঠে গড়াতে যাচ্ছে আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর। সেপ্টেম্বরে নিলাম হলেও সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে আগেই চুক্তি করে নেয় বাংলা টাইগার্স। আইকন ক্রিকেটার হলেও নেতৃত্ব সাকিবের কাছে যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। কেন না পুরো আসর খেলতে পারবেন না সাকিব, ভারতের বিপক্ষে সিরিজ থাকায় সাকিবকে ফিরতে হবে এক ম্যাচ বাকি রেখেই, ৩০ নভেম্বর। সাকিব ছাড়াও তার দল বাংলা টাইগার্সে আছে আরো দু’জন বাংলাদেশী। উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। সাকিব আগে ফিরলেও টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলার কথা রয়েছে এই দু’জনের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com