শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধামইরহাটে খামারিদের মাঝে বিনামূল্যে গরুর ভিটামিন ও ঔষধ বিতরণ

আবুল বয়ান (ধামইরহাট) নওগাঁ :
  • আপডেট সময় বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নওগাঁর ধামইরহাটে শতাধিক খামারির মাঝে বিনামুল্যে গরুর ভিটামিন ও ঔষধ বিতরণ করা হয়েছে। ১৪ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিটি খামারির প্রত্যেকের মাঝে ১ কেজি করে ভিটামিন কৃমিনাষক ঔষধ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রিপা রানী, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রিপন রেজা, উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হামিদী, কাউন্সিলর আমজাদ হোসেন, সুফল চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খামারি ও সাংবাদিক মোতারফ হোসেন মুকুল, খামারি চন্দনা রানী দাস সহ ১২৫ জন খামারীর মাঝে এসব পন্য বিতরণ করা হয়। বিনামুল্যে গরুর সুস্বাস্থ্য রোগমুক্ত থাকার লক্ষে প্রাণি সম্পদ দপ্তর থেকে ভিটামিন ও কৃমিনাশক পেয়ে খামারি চন্দনা রানী দাস বলেন, ‘ইতিপূর্বেও এবং করোনাকালে প্রাণি সম্পদ দপ্তর থেকে সরকারি অনুদান ও সহযোগিতা পেয়েছি, গরুর যে কোন সমস্যায় এখানে বিনামুল্যে চিকিৎসা ও ঔষুধ পেয়ে আমার খামার এখন সফলতার মুখ দেখছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com