শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

ঢাবির সমাবর্তনে উচ্চতর ডিগ্রির সনদ পেয়েছেন শাহজাদপুরের ফাহিম হাসান খান

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতি সন্তান ফাহিম হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠানে উচ্চতর ডিগ্রির সনদ গ্রহণ করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি সম্পন্ন করেন। গত ১৯ নভেম্বর শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার হাতে সনদপত্র তুলে দেন। এছাড়া সম্প্রতি তিনি ৪০তম বিসিএস এর চূড়ান্ত নিয়োগে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। ফাহিম খানের পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, ফাহিম হাসান খান সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ছয়আনীপাড়া মহল্লার ব্যাংকার আবুল কাশেম খানের একমাত্র সন্তান। এছাড়া তিনি সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ ওমর ফারুক খানের ভাতিজা এবং শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, সাংস্কৃতিক কর্মী নাহিন খান ও দৈনিক তরুণ কন্ঠ, দৈনিক আজকের জনবানীর রাজশাহী প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল যমুনা প্রতিদিন ডট কমের সম্পাদক সাংবাদিক নিহাল খানের চাচাতো ভাই। শিক্ষা জীবনে ফাহিম হাসান খান ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে ইইই বিভাগে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।তিনি সব পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত কমিউনিটি ব্যাংকের আইটি বিভাগের সিনিয়র অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবা মায়ের ইচ্ছা পূরণে বিসিএস-এ অংশ নেন ফাহিম হাসান খান।মা-বাবা তাকে সাহস জুগিয়েছেন।প্রথম পছন্দ ছিল প্রশাসন ক্যাডার, তাই পেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com