শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারীতে ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

নীলফামারীতে আনুষ্ঠানিক ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে নীলফামারী সদর খাদ্য গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার এতে সভাপতিত্ব করেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন উর রশিদ, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি শামসুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল হক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তফিউজ্জামান জুয়েল বক্তব্য দেন। উদ্বোধনী শামসুল ইসলাম ও আজিজুল ইসলাম এর কাছ থেকে এক’শ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান হারুন উর রশিদ জানান, ২৮টাকা দরে ৬০৭৬ মেট্রিক টন ধান ও ৪২টাকা দরে ৯১১৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে জেলার পাঁচ উপজেলায়। আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com