বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
ফেরিঘাটে বাস নদীতে আরো হতাহতের আশঙ্কা স্বাধীনতার ৫৫ বছরে আজ দেশের মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: বিরোধীদলীয় নেতা প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার ১৪ জন পাবেন ‘কৃষক কার্ড’ : তথ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে ঈদের ছুটিতে ৫৫ হাজার কন্টেইনার হ্যান্ডলিং ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী মেহেরপুরে আমের গুটিতে ভরে গেছে গাছ আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা ২৬শে মার্চ, ১৯৭১ সাল ‘বাঙালির হৃদয়ে রক্তাক্ষরে লেখা দিন’ : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

নির্যাতনের জবাব আন্দোলনে দেবে জনগণ: মির্জা ফখরুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

সরকারের নির্যাতনের জবাব জনগণ আন্দোলনেই দেবে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনারা জানেন, আওয়ামী সন্ত্রাসীদের অত্যাচার-নির্যাতনে ইতোমধ্যেই এই চলমান আন্দোলনে আমাদের ৭ জন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন, দুই জন আওয়ামী লীগের নির্যাতনে প্রাণ হারিয়েছেন। আর আজকে তাদের নির্যাতনে একজন সাবেক সংসদ সদস্যের জীবন চলে গেলো।
গত সোমবার (২৮ নভেম্বর) ধানমন্ডির ল্যাবএইডে পটুয়াখালী-৩ আসনের সাবেক সাংসদ শাহজাহান খানের মৃত্যু সংবাদের পর সেখানে পরিবারের সদস্যদের সান্ত¡না জানানোর শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, ‘এই অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। আমরা বিশ্বাস করি, এই আন্দোলনের মধ্য দিয়ে শাহজাহান খানের এই যে মৃত্যু, এটা আমরা পরিশোধ করতে সক্ষম হবো, জনগণ এর উপযুক্ত জবাব দেবে।’
গত সোমবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির ল্যাবএইডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহজাহান খান। গত ৪ নভেম্বর পটুয়াখালী থেকে বরিশালের বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে তেলিখালী এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় এই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।
মির্জা ফখরুল বলেন, ‘এই মৃত্যু কোনও স্বাভাবিক মৃত্যু নয়। তিনি বরিশালের বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হযেছেন এবং তাকে পিটিয়ে মারাত্মকভাবে সেদিন আহত করা হয়েছিল। আহত হওয়ার পর তার কিডনি ফেটে যায়। তার সমস্ত শরীরে বিষাক্ত রক্ত আসে। ’
তিনি বলেন, ‘শাহজাহান খানের মৃত্যু আমাদের দক্ষিণা লের জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করবে জাতীয়তাবাদী রাজনীতির জন্য। আজীবন সংগ্রামী, ত্যাগী রাজনৈতিক নেতা তার জনগণের কাছে একজন অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন। আমরা বিএনপির পক্ষ থেকে, চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি। গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com