শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চোখের গুরুতর যে সমস্যা ডায়াবেটিসের ইঙ্গিত দেয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

ডায়াবেটিস একটি জটিল বিপাকীয় রোগ, যা অগ্ন্যাশয়ের ইনসুলিন তৈরির ক্ষমতা কমায়। ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। ডায়াবেটিস শরীরের গুরুত্বপূর্ণ সব অঙ্গে ক্ষতিকর প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগলে চোখ, কিডনি ও স্নায়ুতন্ত্রের নানা ক্ষতি হয়। ডায়াবেটিসের কারণে চোখেও গুরুতর সমস্যার সৃষ্টি হয়। এর পেছনের ক্ষুদ্র রক্তনালিগুলো সময়ের সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এর লক্ষণ হিসেবে চোখে প্রদাহ, জ্বালাপোড়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।
ভারতের সেন্টার ফর সাইটের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মহিপাল সিং সচদেব জানান, ডায়াবেটিসের কারণে উচ্চ রক্তচাপ যখন রেটিনাকে প্রভাবিত করে তখনই দেখা দেয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি।
এক্ষেত্রে ক্ষতিগ্রস্থ রক্তনালিগুলো ফুলে যাওয়ায় ফুটো হওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে রোগীর দৃষ্টি ঝাপসা হয়ে যায় ও রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়।
কিছু বিরল ক্ষেত্রে রক্তনালির বৃদ্ধি ঘটে, তবে সেগুলো স্বাভাবিক নয় ও উভয় চোখেই দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির চোখের কোন কোন রোগে ভোগেন?
ছানি:ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে ছানির সমস্যা খুবই সাধারণ। সময়ের সঙ্গে সঙ্গে ছানি আরও খারাপ প্রভাব ফেলে চোখে। ডায়াবেটিস মেলিটাসের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বর্তমানে ছানি আক্রান্তের সংখ্যাও বেড়েছে।
গ্লুকোমা:ক্ষতিগ্রস্ত স্নায়ু বা রক্তনালিগুলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটায় ও চোখে চাপ তৈরি করে। ফলে চোখে যে পরিমাণ তরল জমা হয় তা নিষ্কাশিত হয় না। ওষুধ ব্যবহারের মাধ্যমে সাধারণ ধরনের গ্লুকোমা অর্থাৎ ওপেন-এঙ্গেল নিরাময় করতে পারে।
ডায়াবেটিক রেটিনোপ্যাথি:আপনার যদি টাইপ ১ বা টাইপ ২ ডায়াবেটিস থাকে, তাহলে চোখের এই রোগের বিকাশ ঘটতে পারে। রেটিনার ক্ষতির কারণে এটি ঘটে।
ম্যাকুলার এডিমা: এটি সাধারণত ডায়াবেটিক রেটিনোপ্যাথির সঙ্গে একত্রে ঘটে। এক্ষেত্রে চোখের ভেতরে ছোট ছোট ফুসকুড়ি, তরল বা রক্ত জমাট বাঁধতে পারে। যা স্থায়ী অন্ধত্বের কারণ হতে পারে।
ঝাপসা দৃষ্টি: ডায়াবেটিসের কারণে অনেকের দৃষ্টি ঝাপসাও হয়ে যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের উচিত নিয়মিত চোখ পরীক্ষা করানো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com