রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোলন ক্যানসারকে পাইলস ভেবে বিপদ ডেকে আনছেন না তো?

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

পাইলস বা অর্শ্বরোগে অনেকেই ভোগেন। তবে বেশিরভাগ মানুষই এই সমস্যাকে অবহেলা করেন। কোষ্ঠ্যকাঠিন্য, মলের সঙ্গে রক্তপাত ও মলত্যাগের অভ্যাসের পরিবর্তন হতে পারে কোলন ক্যানসার বা মলাশয়ের ক্যানসারের উপসর্গ। মলের সঙ্গে রক্ত বের হওয়ার সমস্যাকে অনেকেই পাইলস মনে করেন। যদিও পাইলস বা অর্শ্বের লক্ষণও কোলন ক্যানসারের উপসর্গের সঙ্গে মিল আছে।

চিকিৎসকদের মতে, ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে কোলন ক্যানসারের ঝুঁকি বেশি থাকলেও বর্তমানে খাদ্যাভ্যাসের পরিবর্তন, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন, প্রক্রিয়াজাত খাবার খাওয়া ও অতিরিক্ত মানসিক চাপের কারণে অল্প বয়সে কোলোরেক্টাল ক্যানসার হানা দিচ্ছে মানুষের শরীরে।
প্রাথমিক অবস্থায় ধরা পড়লে আধুনিক চিকিৎসার সাহায্যে মলদ্বার ও অন্ত্রের ক্যানসার থেকে সুস্থ হওয়া যায়। তাই প্রাথমিক উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
পাইলস নাকি কোলন ক্যানসার বুঝবেন কীভাবে?
হঠাৎ মলত্যাগের অভ্যাস বদলে যাওয়া, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর মলের সঙ্গে রক্ত বের হওয়ার বিষয়কে কখনো সাধারণ ভেবে অবহেলা করবেন না। পাইলসের রোগীদের ক্ষেত্রে মলের সঙ্গে যে রক্তপাত হয় তা সাধারণত লালচে। অন্যদিকে কোলন ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই রক্ত কালচেরঙা হয়। কালচে রং দেহের অভ্যন্তর থেকে নির্গত রক্তের সূচক।
আরও যেসব লক্ষণ দেখা দিতে পারে- ১. তলপেটে দীর্ঘদিন ধরে ব্যথা ২. রক্ত স্বল্পতা ৩. ক্লান্তি
৪. বারবার মলত্যাগের তাগিদ ৫. বমি বমি ভাব ৬. ওজন কমে যাওয়া ইত্যাদি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com