রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা কুড়া পক্ষীর শূন্যে উড়া। আন্তর্জাতিক প্রতিযোগিতা: ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে সিনেমাটি যৌথভাবে সেরা পুরস্কার জিতেছে। উৎসবের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খবরটি কুড়া পক্ষীর শূন্যে উড়া নির্মাতা নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্মাতা পোস্টে লিখেছেন, ‘যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র! এই পুরস্কার প্রিয় বন্ধু, প্রয়াত গাজী মাহতাব হাসান এবং সকল কলাকুশলী ও অভিনয় শিল্পীর প্রতি উৎসর্গ করছি।‘ উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছিল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ছবিটি এমনিতেও প্রশংসা কুড়িয়েছে কলকাতার দর্শক মহলে। ছবির কাহিনি ও নির্মাণ নিয়ে ইতিবাচক আলোচনা করেছেন কলকাতার দর্শক।
সিনেমাটির পরিচালক বাংলাদেশের মুহাম্মদ কাইউমের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এ সময় পাশেই ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনসংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে কুড়া পক্ষীর শূন্যে উড়া সিনেমাটি। এর পুরোটা চিত্রায়ন হয়েছে দেশের বৃহত্তর হাওর অঞ্চল সুনামগঞ্জে। দেশে সিনেমাটি মুক্তি পায় গত ৪ নভেম্বর। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জয়িতা মহলানবীশ ও উজ্জ্বল কবির হিমু। একই বিভাগে স্পেনের আপন এন্ট্রি সিনেমাটি জিতে নিয়েছে সেরার পুরস্কার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com