রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোমা ছুঁয়ে যাচ্ছে না লিটনকে!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

তিনি আইপিএলে দল পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে সাকিব আল হাসানের সঙ্গে এবার কেকেআরের হয়ে খেলবেন লিটন দাস। গত শুক্রবার সন্ধ্যায় নিলামে উঠেছেন লিটন। আইপিএলে প্রথমবার দল পেয়েছেন। সেটাও আবার বাঙালিদের আপন ঠিকানা কলকাতা নাইট রাইডার্সে। কেমন লাগছে? অনুভূতি কী? ভক্ত ও সমর্থকরা ভেবেছিলেন, লিটন দাস আনন্দে আটখানা। আসলে তা নয়। লিটন ভাবলেশহীন। শনিবার খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে আইপিএলে প্রথমবার সুযোগ পাওয়া নিয়ে লিটন বলেন, ‘এখনও কোনো অনুভূতি নেই। এখনও সময় আছে। আগে আইপিএল আসুক, আগে যাই খেলতে, তারপর দেখা যাবে।’ এদিকে ২০২২ সালে টেস্ট ক্রিকেটে বাবর আজমের পর দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী এখন লিটন। সেটা কতটা ভালো লাগার? জবাবে লিটন সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সবার আগে। তার কথা, ‘কোনো জায়গা নিলে সেটা ধরে রাখা খুব চ্যালেঞ্জিং। আমার জন্য ভালো, ভগবান আমাকে এই সুযোগটা দিয়েছে। ২০২২ আমি আমার করতে পেরেছি, কৃতজ্ঞ। চেষ্টা করব সেরাটা দিয়ে যেন তেইশের শুরু ও শেষ করতে পারি। সমালোচনা হবেই। নামের পেছনে ট্যাগ থাকলে মানুষ বাহবাও দিবে, খারাপও বলবে। এটা নিয়ে আমি চিন্তিত না। আমি অবশ্যই চেষ্টা করব জায়গা ধরে রাখার জন্য, তবে এটা অনেক কঠিন। প্রতি বছরই আপনি ওই পর্যায়ে যেতে পারবেন না। আমি নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব সফল হওয়ার।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com