বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টুইটারে ১ ঘণ্টার ভিডিও শেয়ার করা যাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার। ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে একের পর এক পরিবর্তন আসছে টুইটারে। যেন ঢেলে সাজাচ্ছেন মনের মতো করে। এবার ১ ঘণ্টার ভিডিও শেয়ারের সুযোগ দিচ্ছে ইলন মাস্কের টুইটার। তবে এই সুযোগ পাবেন কেবল টুইটার ব্লু ব্যবহারকারীরা। তারা সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন নিজের টুইটার অ্যাকাউন্টে। ১০৮০পিক্সেল রেজল্যুশন ও সর্বোচ্চ ২ জিবি আকারের ফাইল হতে হবে। এর আগে টুইটার ব্লু ব্যবহারকারীরা ১০ মিনিট এবং ৫১২ এমবি সাইজের ভিডিও শেয়ার করতে পারতেন। এখন সর্বোচ্চ ১ ঘণ্টার একটি ভিডিও একবারে শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে তার আগে আপনাকে টুইটাটের ব্লু ব্যাজ পেতে হবে। আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখনোই নতুন সুবিধা পাচ্ছেন না। অন্যদিকে যারা টুইটারের ব্লু সাবস্ক্রাইবার নন, তারা আগের মতোই ৪ মিনিট দৈর্ঘ্যের ভিডিও আপলোডের সুবিধা পাবেন। টুইটার বলছে, ভিডিও নির্মাতাদের জন্য বিশেষভাবে এটি সাহায্য করবে। প্রতিষ্ঠানটির দায়িত্ব নেওয়ার পর থেকেই ইলন মাস্ক প্রতিশ্রুতি দিচ্ছিলেন, টুইটার আরও বেশি আকর্ষণীয় করতে কাজ চলছে। বিশেষ করে ভিডিও নির্মাতাদের জন্য। সেই কথাই রাখলেন এবার ইলন মাস্ক।
টুইটার এখন থেকে বিতরণের জন্য ভিডিওর গুণগত মান উন্নয়নের বিষয়টি বিবেচনা করবে। দীর্ঘ ভিডিও আপলোডের সুবিধা চালুর পাশাপাশি গ্রাহকেরা কোনো পোস্টে রিপ্লাই দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন। অর্থাৎ আপনার পেইড অ্যাকাউন্ট থেকে করা রিপ্লাইটি অন্যান্য রিপ্লাই থেকে আগে দেখাবে। তবে এই সব সুবিধা পেতে নিতে হবে ব্লু ব্যাজ। সেজন্য অর্থ খরচ করতে হবে ব্যবহারকারীদের। কারণ এখনো পেইড সাবস্ক্রিপশন চালু রেখেছে টুইটার। সূত্র: টেকক্রা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com