রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খুলনায় চাহিদা অনুযায়ী আসেনি নতুন বই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

আগামী ১ জানুয়ারি বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা হাতে পেতে যাচ্ছে নতুন বই। মহোৎসবের এ দিনে বই হাতে উল্লাসে মেতে ওঠার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা। সে অপেক্ষার অবসান হতে আর মাত্র দুই দিন বাকি। কিন্তু খুলনায় চাহিদার বিপরীতে আশানুরূপ নতুন বই এখনও পৌঁছায়নি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত খুলনায় প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শতাংশ এবং মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ শতাংশ বই এসে পৌঁছেছে। তবে দু-একদিনের মধ্যে সব বই এসে পৌঁছাবে বলে আশাবাদী শিক্ষা কর্মকর্তারা। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম বলেন, নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় খুলনা সিএমবি কলোনির মডেল স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হবে। আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বই উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করেছে। তিনি বলেন, খুলনায় ১ হাজার ৫৭১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ বছর খুলনায় বইয়ের চাহিদা রয়েছে ১০ লাখ ৬৫ হাজার ২৩১টি। গতকাল দুপুর পর্যন্ত ৩ লাখ ৪৮ হাজার ৩৪১টি বই এসেছে। বাকি বইগুলো দু-একদিনের মধ্যে চলে আসবে। চাহিদার বিপরীতে প্রায় ৩০ শতাংশ বই এসেছে।
খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খো. রুহুল আমিন বলেন, খুলনায় মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৪২০টি ও মাদরাসার সংখ্যা ১৩৬টি। ২৯ লাখ বইয়ের চাহিদা ছিল, প্রায় অর্ধেক পেয়েছি। বাকি বইগুলো শিক্ষার্থীরা শিগগিরই হাতে পাবে বলে আমি আশাবাদী।- রাইজিংবিডি.কম




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com