শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্থলের পাশাপাশি আকাশপথেও উড়বে এই গাড়ি

আইটি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

যানজটে আটকে আছে সারি সারি গাড়ি। সময় মতো কর্মস্থলে পৌঁছাতে পারেন না অনেকেই। সেই সঙ্গে বসের ঝাড়ি খাওয়া আবার বেতন কাটা যাওয়া নানান ঝামেলা তো আছেই। বিশ্বের সব শহরে একই চিত্র। এই যানজট থেকে রক্ষা পেতে অনেক আগে থেকেই শুরু হয়েছে উড়ন্ত বাইক এবং গাড়ি নির্মাণের কাজ। অনেক সংস্থা নিয়ে এসেছে তাদের অত্যাধুনিক প্রযুক্তির এসব বাইক এবং গাড়ি। এবার জার্মানের সংস্থা ফক্সওয়াগন মোটর আনছে উড়ন্ত চার চাকার গাড়ি। যেটি শুধু পিচঢালার পথেই নয়, আকাশ পথেও উড়বে মাইলের পর মাইল। বছরের শুরুতেই এমন খবর গোটা বিশ্বকে চমকে দিয়েছে। প্রতি বছর জানুয়ারি মাসে অটোমোবাইল শিল্পের দিকে তাকিয়ে থাকেন অটোপ্রেমীরা। নতুন নতুন গাড়ি, বাইকসহ বিভিন্ন যানবাহন আসে বাজারে।
অটোমোবাইল কোম্পানি আস্কা এমন একটি গাড়ি আনতে যাচ্ছে যা রাস্তার পাশাপাশি আকাশেও উড়তে সক্ষম। এটি একটি ৪ সিটের গাড়ি হবে। এই বৈদ্যুতিক গাড়ি টেক-অফ অ্য়ান্ড ল্যান্ডিং অর্থাৎ ই-ভোটেল গাড়িটি ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ভারতের কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে দেখানো হবে। কোম্পানি এই গাড়ির একটি পূর্ণ আকারের প্রোটোটাইপ সংস্করণ উপস্থাপন করবে, যা একটি বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি একটি কোয়াডকপ্টার।
চার আসনের বৈদ্যুতিক গাড়িটিতে ভোটেল টেকঅফ ও ল্যান্ডিং ও সোটোল অর্থাৎ শর্ট টেকঅফ ও ল্যান্ডিংয়ের কৌশল দেখা যাবে। এর রেঞ্জ বাড়ানোর জন্য এটি লিথিয়াম-আয়ন ব্যাটারি ও বৈদ্যুতিক মোটরসহ একটি সম্পূর্ণ বৈদ্যুতিক সিস্টেম পাবে। এর রেঞ্জ ৪০০ কিমি পর্যন্ত হতে পারে। এর সর্বোচ্চ উড়ন্ত গতি ঘণ্টায় ২৪০ কিলোমিটার হতে পারে। এবং ৪০০ কিলোমিটার পর্যন্ত ফ্লাইট রেঞ্জ। ২০২৩ সালেই বাজারে আসতে পারে গাড়িটি, তেমনই আভাস দিচ্ছে সংস্থাটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com