বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৩ জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। পঞ্চগড়, মৌলভীবাজর ও কুড়িগ্রাম জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরের তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। গতকাল সোমবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫, রাজারহাটে ৯ দশমিক ৬, ডিমলায় ১০ দশমিক ৪, ঈশ্বরদীতে ১০ দশমিক ৫, দিনাজপুর ও বদলগাছীতে ১০ দশমিক ৬, রাজশাহী, ময়মনসিংহ ও ফেনীতে ১১, চুয়াডাঙ্গা ও রংপুরে ১১ দশমিক ২, সীতাকুন্ডে ১১ দশমিক ৫, নেত্রকোনায় ১১ দশমিক ৬ এবং কুমিল্লায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় এসব এলাকায় শীতের তীব্রতা বাড়ছে। ভোর ও মধ্য রাতে কুয়াশাও পড়ছে।
পূর্বাভাসে আরো বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। গতকাল সোমবার সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। ঢাকায় গতকাল সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আজ ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com