শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে যমুনা নদীর চর অপসারণ ও তীর রক্ষার কাজের শুভ উদ্বোধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার অন্তর্গত যমুনা নদীর চর অপসারণ ও তীর রক্ষার লক্ষ্যে ৩ হাজার ৩শ মিটার চর অপসারণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শাহজাদপুর উপজেলার অন্তর্গত ব্রাহ্মণগ্রাম-হাট পাঁচিল সংলগ্ন যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকার যমুনা নদীর তীর রক্ষা ও শক্তিশালী করণের লক্ষ্যে চর অপসারণের উদ্বোধন করা হয়। যমুনা নদীর ডান তীর রক্ষা ও শক্তিশালী করণের লক্ষ্যে বেতিল স্পার-১ ও এনায়েতপুর স্পার-২ এর ৩৩০০ মিটার চর অপসারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামিলীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সুমগ্ন করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য আসাদুল্লাহ তুষার, উপজেলা আওয়ামীলীগ নেতা শামসুল হক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ অন্যান্যরা। এ প্রকল্পটি নদী তীর সংলগ্ন বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো। যমুনা নদীর চর অপসারণ করে তীর রক্ষা বাঁধটি বাস্তবায়ন হলে নদীর গতিপথ পরিবর্তন হবে এবং নদীর তীর ভাঙ্গন থেকে রক্ষা পাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com