শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন বছরে টুইটার ঢেলে সাজানোর ঘোষণা ইলন মাস্ক

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টুইটার। ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে একের পর এক পরিবর্তন আসছে টুইটারে। যেন ঢেলে সাজাচ্ছেন মনের মতো করে। নতুন বছরেই ইলন মাস্ক টুইটারে নিয়ে আসছে নতুন সুবিধা। এবার ঘোষণা দিলো টুইটার কে পুরোপুরি বদলে ফেলবেন।
টুইটারের মালিকানা হাতে নেওয়ার পর থেকেই নতুন নতুন ফিচার যুক্ত করছে ইলন মাস্ক। সম্প্রতি টুইটারে নতুন আরও কিছু ফিচার লে র কথা ঘোষণা করেছেন তিনি। খুব শিগগির টুইটারে আসছে সোয়াইপ ফিচার। ফলে সোয়াইপ করে টুইট ট্রেন্ড, টপিক, লিস্ট সহ আরও অনেক কিছু জানা যাবে। সম্প্রতি টুইটারে আরও একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। যেখানে সব টুইটে কত ভিউ হয়েছে তা দেখা যাচ্ছে। আপাতত অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারছেন। তবে নতুন পোস্ট করা টুইটেই ভিউ কাউন্ট দেখা যাচ্ছে। পুরোনো টুইটে কাজ করছে না এই ফিচার।
এছাড়াও টুইটার ব্লু গ্রাহকদের জন্য এসেছে নয়া ভিডিও ফিচার। যেখানে যে ৬০ মিনিট দৈর্ঘ্যের ১০৮০পি ভিডিও পোস্ট করা যাচ্ছে টুইটারে। আগে এই মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও আপলোড করা যেত। যেখানে ফাইলের সর্বোচ্চ সাইজ ছিল ৫১২ এমবি। তবে এই ফিচার শুধু টুইটার ব্লু গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। সূত্র: দ্য ভার্জ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com