বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ট্রাক্টর ও খননযন্ত্র জব্দ ৫০ হাজার টাকা জরিমানা

আদমদীঘি প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন এলাকার মাঠে ফসলি জমি থেকে খননযন্ত্র দিয়ে মাটি খনন ও ট্রাক্টর দিয়ে বহন করার অপরাধে এক মাটি ব্যবসায়ির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় একটি খননযন্ত্র ও সাতটি ট্রাক্টর জব্দ করে আদালত। আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের বিচারক টুকটুক তালুকদার এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ধুলাতইর মাঠে ফসলি জমি থেকে খননযন্ত্র মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে মাটি ব্যবসায়ি উপজেলার নিমাইদীঘি গ্রামের আমিনুল ইসলাম কে আটক করা হয়। এ সময় আদালত তাঁর নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে ট্রাক্টর ও খননযন্ত্র মালিকের নিকট থেকে ফসলি জমি থেকে আর মাটি না কাটার অঙ্গিকার নিয়ে মুচলেকা নেওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com