শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বন্যার্তদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়ার আহ্বান মেননের

সাদেক মাহমুদ পাভেল:
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

বন্যা পরবর্তী কৃষি ও বন্যার্তদের পুনর্বাসনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। শনিবার (১২ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা জাতীয় কৃষক সমিতি ও খেতমজুর ইউনিয়নের যৌথ বর্ধিত সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
মেনন বলেন, তিস্তার পানি প্রবাহ বৃদ্ধি, নদীর ভাঙন রোধ, নদী খনন, নদীর পাড় বাঁধাইসহ তিস্তা অববাহিকায় সরকার যে প্রকল্প প্রণয়ন করেছে, তা বাস্তবায়নের দাবিতে উত্তরাঞ্চলের কৃষক-খেতমজুরদের ঐক্যবদ্ধ ও সংগঠিত হতে হবে। গাইবান্ধা জেলা কৃষক সমিতির সভাপতি মোছাদ্দেক আহমেদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ বক্তব্য রাখেন। আলোচনায় অংশ নেন গাইবান্ধা জেলার কৃষক সমিতির সাধারণ সম্পাদক প্রনব কুমার চৌধুরী, গাইবান্ধা জেলার খেতমজুর সভাপতি বীরেন সরকার, কৃষক সমিতির সহ-সভাপতি এ্যাড. আশরাফ, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক মিলন কান্তি বর্মণ, শুভেচ্ছা বক্তব্য দেন জেলা যুব মৈত্রীর সভাপতি মাসুদুর রহমান প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com