শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হার্ট অ্যাটাকের আগে মুখে ও ত্বকে যে লক্ষণ দেখা দেয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী বাড়ছে। এক্ষেত্রে হার্টে রক্তের সরবরাহ বন্ধ হয়ে যায়। হার্ট অ্যাটাকের সবচেয়ে পরিচিত লক্ষণ হলো বুকে ব্যথা। তবে এটিই কিন্তু একমাত্র লক্ষণ নয়। অনেকের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের আগে বুকে ব্যথা নাও থাকতে পারে। কিছু কম পরিচিত লক্ষণও আছে, যা তাৎক্ষণিক হার্ট অ্যাটাকের ইঙ্গিত দেয়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাকের আগে একজন ব্যক্তির মুখ ও ত্বক ফ্যাকাশে, ধূসর ও ঘর্মাক্ত দেখাতে পারে। বমি বমি ভাব অনুভব করতে পারেন বা শ্বাসকষ্ট হতে পারে। উদ্বিগ্ন ও মাথা ঘোরার অনুভূতিরও সৃষ্টি হয় হার্ট অ্যাটাকের আগে।
বিশেষজ্ঞরা দেখেছেন, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে পুরুষরা প্রধানত বুকে ব্যথা অনুভব করে। অন্যদিকে নারীদের বেশ কয়েকটি উপসর্গ দেখা দিতে পারে যেমন- শ্বাসকষ্ট, অসুস্থতা বা ঘাড় ও চোয়ালে ব্যথা অনুভব করা ইত্যাদি।
এছাড়া টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে হালকা গ্যাস্ট্রিক বা অদ্ভুত বুকে ব্যথার মতো উপসর্গ অনুভব করতে পারেন। হালকা মাথাব্যথা, অকারণে ঠান্ডা ঘাম, চোয়াল, ঘাড় বা বাম হাতে ব্যথা অনুভব হতে পারে। এ সবই হার্ট অ্যাটাকের লক্ষণের সঙ্গে যুক্ত।
হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াবেন কীভাবে? স্বাস্থ্যকর খাদ্য ও জীবনধারা বজায় রাখার মাধ্যমে খুব সহজেই হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানো যায়। একই সঙ্গে স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে। কার্ডিওভাসকুলার ও ইমিউন সিস্টেম ভালো রাখতে পুষ্টিকর খাবার খেতে হবে।
পাশাপাশি খাদ্যতালিকায় রাখুন প্রচুর রঙিন ফল ও শাকসবজি। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমানোর পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অন্যান্য স্বাস্থ্য জটিলতা যেমন- উচ্চ কোলেস্টেরল, টাইপ ২ ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কমাবে। হৃদযন্ত্রসহ সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে দৈনন্দিন শরীরচর্চা অপরিহার্য। যদি আপনি প্রতিদিন জিমে ব্যায়াম করার সময়ও পান, তবুও হাঁটাচলার মধ্যে থাকুন। দীর্ঘসময় বসে থাকার অভ্যাস ত্যাগ করুন। দৈনিক ৩০-৬০ মিনিট শরীরচর্চা করার চেষ্টা করুন। একবারে না পারলে ৫-১০ মিনিট করে দিনের বিভিন্ন সময় শরীরচর্চা করুন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com