শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হারবাংয়ে জমি দখলে নিতে অসহায় মহিলার বসতভিটা আগুনে পুড়িয়ে দিলো দূর্বৃত্তরা

অলি উল্লাহ রনি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) :
  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

চকরিয়ার হারবাংয়ে জমি দখলে নিতে অসহায় মহিলার বসতভীটা আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। ২৭জানুয়ারী রাত ১টার দিকে ঘটেছে এ ঘটনা। এনিয়ে মামলার প্রস্তুতি নিয়েছেন ভুক্তভোগি মহিলা জুবাইদা। চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড মইক্কাঘোনা এলাকার রিজার্ভ বনবভূমিতে দীর্ঘদিন করে বসবাস করে আসছেন মোঃ শফির স্ত্রী জুবাইদা। সম্প্রতি সময় থেকে জুবাইদার দীর্ঘ ২০বছরের ভোগ দখলীয় বসতভীটার ওই জমিটি জবর দখলের অপচেষ্টা চালাচ্ছে হারবাং মহাজন পাড়ার রফিকের ছেলে নাছির, মুসলিম পাড়ার মোর্শেদের ছেলে ফরহাদ,মোঃ শফির ছেলে মোজাম্মেলসহ দখলবাজরা। বিষয়টি স্থানীয় হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজকে অবহিত করা হলে তিনি বিষয়টি সমাধান করার জন্য স্থানীয় সাবেক এমইউপি শামসুল আলম ও সাবেক এমইউপি নাজেম উদ্দিনকে দায়িত্ব দিলে তারা ২৭জানুয়ারী সকাল ১১টায় সরেজমিনে গিয়ে জমি পরিমাপ করেন। এরপর অভিযুক্তরা রাত ১টার দিকে গিয়ে অসহায় মহিলার বসতভীটা আগুনে পুড়িয়ে দেয়। আগুনে ১০ম শ্রেণীতে পড়ুয়া মেয়ের পাঠ্যবইসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে মানবেতর জীবন যাপন করছে।এমনকি এ ঘটনায় কোন ধরণের মামলা না করতে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত অসহায় মহিলা জুবাইদা চকরিয়া আদালতে মামলার প্রস্তুতি নিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com