রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বৈদ্যুতিক বাইক আনছে পিওর ইভি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

ভারতীয় টু-হুইলার নির্মাতা সংস্থা পিওর ইভি নিয়ে এলো নতুন বৈদ্যুতিক বাইক। ইকোড্রাইভট নামের বাইকটির দাম থাকবে হাতের নাগালে। বৈদ্যুতিক মোটরসাইকেলটির সর্বাধিক স্পিড প্রতি ঘণ্টায় ৭৫ কিলোমিটার। বাইকটির রেঞ্জ ১৩০ কিলোমিটার। অর্থাৎ একবার চার্জে এই ইলেকট্রিক বাইকটি ১৩০ কিলোমিটার পর্যন্ত চলবে। বাইকটিতে থাকবে তিনটি ড্রাইভিং মোড। পিওর ইভি ইকোড্রাইফট ইলেকট্রিক মোটরসাইকেলটি স্মার্ট বিএমএস, ব্লুটুথ কানেক্টিভিটি, চার্জার, একটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টারসহ আরও অনেক ফিচার পাবেন চালক।
ইকোড্রাইফটের ড্রাইভ-ট্রেনে রয়েছে এআইএস ১৫৬ সার্টিফায়েড ৩.০ কিলোওয়াট ব্যাটারি ও তার সঙ্গে স্মার্ট বিএমএস এবং ব্লুটুথ কানেক্টিভিটি। ই-বাইকটির পাওয়ারের দিকটি নিশ্চিত করছে ৩ কিলোওয়াট মোটর এবং একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
কালো, ধূসর, নীল এবং লাল-এই চার রঙের বিকল্পে বেছে নেওয়া যাবে বাইকটি। ভারতে (এক্স-শোরুম, দিল্লি) পিওর ইভি ইকোড্রাইফট ইলেকট্রিক মোটরসাইকেলটির দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ২৯ হাজার ৯৯৮ টাকা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা ও মিডল ইস্টার্ন বাজারে এই বাইক লে র ঘোষণা করেছে সংস্থাটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com