শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষাক্রম নিয়ে যা বলা হচ্ছে, অধিকাংশই মিথ্যাচার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩

শিক্ষাক্রম নিয়ে যে এত রকমের কথা বলা হচ্ছে, তার মধ্যে অধিকাংশই হচ্ছে মিথ্যাচার। যেখানে ভুল আছে, সেখানে আমরা নিশ্চয়ই সংশোধনী করেছি এবং করব। কিন্তু যে মিথ্যাচার ও অপ্রচার চলছে, সেটি উদ্দেশ্যমূলকভাবে। কারণ, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে এখন একটি গোষ্ঠী এর পেছনে লেগেছে।
চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন শেষে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী দীপু মনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, শিক্ষাক্রম পরিবর্তনের এই ডামাঢোলের মধ্যে যেটা চাপা পড়ে যাচ্ছে, আপনারাও যেটাকে প্রায় এড়িয়ে যাচ্ছেন। সেটা হলো নতুন শিক্ষাক্রমের মাধ্যমে আমাদের পুরো পঠন ও শিখনপদ্ধতি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাচ্ছে। এ শিক্ষাক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যে আনন্দময় শিক্ষা পাচ্ছে, যেটি তারা সারা জীবনধারণ করবে এবং প্রয়োজন মতো প্রয়োগ করতে পারবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদা আক্তার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তারেক হোসেনসহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। এতে জেলার ৮ উপজেলা থেকে ৩২ ইভেন্টে প্রথম ও দ্বিতীয় স্থানে অধিকারী ৫১২ জন অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তী সময়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এর আগে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com