শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যে রঙের পোশাকে সঙ্গীর নজর কাড়বেন নারীরা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩

নানা রঙের পোশাক গায়ে জড়ান কমবেশি সবাই। তবে পছন্দের রঙের প্রতিই মানুষের দুর্বলতা বেশি। আবার অনেকেই সঙ্গীর পছন্দ-পছন্দের ওপর নির্ভর করেও পোশাক নির্বাচন করেন। বিশেষ করে অনেক নারীই সঙ্গীকে খুশি করতে তার পছন্দের রঙের পোশাক পরেন।
তবে আপনি জানলে অবাক হবেন, এমন একটি রং আছে যেটি পলে আপনি সহজেই আপনার প্রিয়জনকে আকর্ষিত করতে পারবেন। বিশেষ করে নারীরা যখন ওই রঙের পোশাক পরেন তখন পুরুষরা ওই নারীদের প্রতি আরও আকর্ষণ বোধ করেন।
ইউনিভার্সিটি অব রচেস্টারের দু’জন মনোবিজ্ঞানী এক গবেষণায় দাবি করেন, পুরুষরা লাল রঙের পোশাকে কোনো নারীকে দেখলেই আকর্ষণ বোধ করেন। শুধু লাল রঙের পোশাকই নয় বরং লাল লিপস্টিক, অন্তর্বাসে নারীকে দেখলেও পুরুষরা আকর্ষিত হন। গবেষক অ্যান্ড্রু এলিয়ট ও ড্যানিয়েলা নিয়েস্তা লাল বা সাদা ব্যাকগ্রাউন্ড ও বিভিন্ন রঙের পোশাকে নারীদের ছবি দেখিয়ে এই সমীক্ষা করেন। নারীকে কোন রঙে দেখলে পুরুষরা আকর্ষণ বোধ করেন, এ বিষয় জানার জন্যই গবেষকরা ৫টি পরীক্ষা করেন। যার ফলাফল একই ছিল, পুরুষরা লাল রঙের পোশাকে নারীদের আরও আকর্ষণীয় ও পছন্দসই হিসেবে বেছে নিয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, পুরুষরা লাল পোশাক পরা নারীদের প্রতি আরও বেশি যৌন আকৃষ্ট হন। ব্যক্তিগত ফ্যাশন স্টাইলিস্ট সোনেকা গুয়াদারার মতে, লাল রং পরলে আত্মবিশ্বাস বাড়ায় ও শক্তিকে বোঝায়। সোসাইটি ফর পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজির গবেষণা প্রমাণ করেছে যে, আত্মবিশ্বাস একটি সম্ভাব্য সঙ্গীর মধ্যে একটি অত্যন্ত আকর্ষণীয় বৈশিষ্ট্য। লাল রং আকর্ষণীয় করে তোলার পাশাপাশি ব্যক্তির আত্মবিশ্বাসও বাড়ায়। সূত্র: হেলথ ডাইজেস্ট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com