ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৫ টন কাঁচামরিচ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৯ মাস পর কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই দুটি ট্রাক স্থলবন্দরের পানামা পোর্টে প্রবেশ করে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও আমদানি কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পানামা সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯ মাস পর সকাল থেকে এখন পর্যন্ত দুটি ট্রাকে মোট ৫ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানি করা এসব মরিচ দ্রুত খালাসের প্রক্রিয়া চলছে এবং শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাজারে সরবরাহের জন্য পাঠানো হবে।
দীর্ঘদিন পর কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, সাম্প্রতিক সময়ে দেশীয় বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তারা চাপে ছিলেন। নতুন করে আমদানি শুরু হওয়ায় সেই চাপ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৫ টন কাঁচামরিচ

আপডেট সময় ১০:৪০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬