ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কমলগঞ্জের মুন্সিবাজারে ৪র্থ বার্ষিক মিলাদুন্নবী (সা.) মাহফিল Logo টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ হিসেবে স্বীকৃতি পেলেন মধূপুরের (ওসি) একেএম ফজলুল হক Logo মাদক থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়ার আহ্বান টুঙ্গিপাড়ার ইউএনও দিদারুল আলমের Logo প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য খাতে লুটপাটের কারণে হাসপাতালগুলোতে ওষুধ ও ভ্যাকসিনের সংকট’স্বাস্থ্যমন্ত্রী Logo পাঁচ কোটি টাকার ইকোপার্কে ধ্বংসের ছাপ Logo দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ Logo তারেক রহমানের ঐতিহাসিক ভাষণ ও বাউল কামালের গীতকথা নিয়ে গান গাইলেন খবরপত্র প্রতিনিধি আল হেলাল Logo দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন Logo জেলা পরিষদের প্রশাসকের পক্ষ থেকে সরকারি গৈলা মাধ্যমিক বিদ্যালয়ে খেলার সামগ্রী বিতরণ Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’’ অক্টোবর-২০২৬ উপলক্ষ্যে সিনিয়র ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন

দাগনভূঞায় পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

অস্বাভাবিক হারে পৌরকর বৃদ্ধির প্রতিবাদে ফেনীর দাগনভূঞা পৌরসভার সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক বাসিন্দা অংশ নেন। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় দাগনভূঞা জিরো পয়েন্ট স্কুল মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবি করেন, ন্যূনতম নাগরিক সুবিধা নিশ্চিত না করেই পৌরকর কয়েক গুণ বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর অন্যায্য আর্থিক চাপ সৃষ্টি করেছে। বক্তারা বলেন, দাগনভূঞা প্রথম শ্রেণির পৌরসভা হলেও দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, অপরিচ্ছন্ন পরিবেশ, সড়কবাতির সংকট এবং সুপেয় পানির সমস্যাসহ নানা নাগরিক দুর্ভোগ বিরাজ করছে। এসব সমস্যার কার্যকর সমাধান না করেই হঠাৎ করে করের হার বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। তারা অবিলম্বে বর্ধিত কর প্রত্যাহার করে পূর্বের নিয়ম অনুযায়ী কর আদায়ের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা থাকলেও দাগনভূঞায় নাগরিক সেবার চিত্র অত্যন্ত হতাশাজনক। বছরের পর বছর মানুষ ভাঙা রাস্তায় চলাচল করছে, বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়, নিয়মিত বর্জ্য অপসারণ হয় না, সড়কবাতির অভাব রয়েছে এবং বিশুদ্ধ পানির সংকটও রয়ে গেছে। এমন পরিস্থিতিতে পৌরকর বৃদ্ধি করা অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক। মানববন্ধনে অংশ নেওয়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ ফুটন হোসেন বলেন, আমি টিনের ঘরে পরিবার নিয়ে থাকি। আগে ৫০০ টাকা কর দিতাম, এখন ১৫ হাজার টাকা কর নির্ধারণ করা হয়েছে। দিন এনে দিন খাওয়া একজন মানুষের পক্ষে এ কর পরিশোধ করা অসম্ভব। ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, এক বছর আগে একই বাড়ির জন্য আমার পৌরকর ছিল ৫৪০ টাকা। এখন ১৬ হাজার টাকার বেশি করের নোটিশ দেওয়া হয়েছে। এত টাকা কীভাবে পরিশোধ করব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি। ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিবি রহিমা জানান, এক বছর আগে তার গৃহকর ছিল ৯০০ টাকা, যা এখন ৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আকতারুনের কর ৩৬০ টাকা থেকে বাড়িয়ে ৪২ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ধরনের অস্বাভাবিক কর বৃদ্ধির নোটিশ পাওয়া অন্তত ১০ জন বাড়িমালিকের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশেরই কর পরিশোধের সামর্থ্য নেই। তারা কর নির্ধারণে স্বচ্ছতা ও পুনর্মূল্যায়নের দাবি জানান। মানববন্ধনে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বিএনপি নেতা ইছমাইল কেরানী বলেন, পৌরবাসীর আয়-সামর্থ্য ও বাস্তব অবস্থা বিবেচনা না করেই কর নির্ধারণ করা হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে বর্ধিত কর প্রত্যাহার করে যৌক্তিক হারে কর নির্ধারণ করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে দাগনভূঞা পৌরসভার প্রশাসক শাহিদুল ইসলামকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কমলগঞ্জের মুন্সিবাজারে ৪র্থ বার্ষিক মিলাদুন্নবী (সা.) মাহফিল

দাগনভূঞায় পৌরকর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০২:৩৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬