বিগত ২০২৪ সালের জুলাইয়ে ঘোষিত ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এক দফা দাবী, হাসিনা পদত্যাগ এর সফলতা হচ্ছে ৩৬ জুলাই/২৬ গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গলাচিপা উপজেলা প্রশাসন এবং বিএনপি ও সমমনা দলের আয়োজনে পৃথক পৃথক রেলি মিছিল, আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার সহ আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে বুধবার উপজেলা প্রশাসনের অডিটরিয়াম হলে উপজেলার সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে শহীদ জুলাই যোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধা এবং আন্দোলনকারীদের গোলাপ-রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ গোলাম মস্তফা, গণ-অধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শিপলু খান, জেলা যুব অধিকার পরিষদের সহসভাপতি মোঃ মহিবুল্লাহ এনিম, মাননীয় প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুরের উপজেলা প্রতিনিধি মোঃ আবু নাঈম, বিএনপির সদস্য সচিব মোঃ আলতাফ হোসেন খান, কেন্দ্রীয় যুব দলের যুগ্ম আহবায়ক ছাত্রনেতা মোঃ ইখতিয়ার রহমান কবির, বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস ছোবাহান, মনিরুজ্জামান নেছার সহ জুলাই নিহত শহীদ আতিকুল ইসলামের মা মমতাজ বেগম, জুলাই যোদ্ধা যথাক্রমে ছাত্র নেতা আবুল খায়ের, মোঃ নুরুল আলম, আহত যোদ্ধা মোঃ ইমরান, আহত যোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, আহসান, ইমরান, আবু হানিফ ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ আলোচনা সভায় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, ৩৬ জুলাই গণ-অভ্যুত্থান আমাদের আধুনিক বাংলাদেশ বিনির্মানে জুলাই চেতনা দেশকে এগিয়ে নিয়ে যাবে। এছাড়া বর্তমান বিএনপি সরকার ও সমমনা রাজনৈতিক দল বিশেষ করে গণ-অধিকারের প্রতিষ্ঠাতা ও জুলাই আন্দোলনের ডাকসুর সাবেক ভিপি এবং বর্তমান সরকারের প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূরের অবদান অপরিসীম। তেমনিভাবে বর্তমান সরকার জুলাই শহীদ ও জুলাই আহত পরিবারের জন্য সর্ব প্রকার সম্মান, ভাতা সহ বিভিন্ন পরিকল্পনা সরকার হাতে নিয়েছে এবং তা বাস্তবায়নে প্রশাসন যথাযথভাবে ভূমিকা পালন করবে। তিনি সকল রাজনৈতিক দলের ঐক্য সমন্বিত রেখে জুলাই চেতনার স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। সেমিনারে অনলাইন জুয়া প্রতিরোধ কল্পে বিভিন্ন ব্যক্তিদের প্রস্তাব সহ জনসচেতনতামূলক পদক্ষেপ এবং আইনী সহায়তা প্রদানের সার্বিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আইনগত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করে।
সংবাদ শিরোনাম
গলাচিপায় ৩৬ জুলাই/২৬ গণ-অভ্যুত্থান দিবসে আলোচনা ও জুলাই যোদ্ধাদের সম্মাননা
-
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি - আপডেট সময় ০২:৩৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- 92
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















