ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

শহীদ সাংবাদিক কমরেড প্রদীপ ভৌমিকের স্মরণে নিমগাছিতে স্মরণসভা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে শহীদ সাংবাদিক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা কমরেড প্রদীপ ভৌমিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে সিপিবির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কমরেড এস. এম. শহীদুল্লাহ সবুজ, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শেখ মোস্তফা নুরুল আমীন, জেলা কমিটির সদস্য ও বেলকুচি উপজেলা কমিটির সভাপতি কমরেড মতিয়ার রহমান সরকার, জেলা কমিটির সদস্য ও বেলকুচি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সোহাগ জয়, জেলা কমিটির সংগঠক ও তাড়াশ উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মাজেদ, জেলা কমিটির সদস্য ও তাড়াশ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হাকিম, জেলা কমিটির সদস্য ও রায়গঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড দিলীপ সরকার, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, উপজেলা কমিটির সদস্য ও আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি বিনয় মাঝি, তাড়াশ উপজেলা কমিটির সদস্য সুমন দাস, রায়গঞ্জ থানা কমিটির সদস্য গৌরাঙ্গ গুণ, সহদেব কুমার মাহাতো, প্রদীপ মাহাতো, বকুল বসাকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা কমরেড প্রদীপ ভৌমিকের সাংবাদিকতা, রাজনৈতিক আদর্শ ও গণমানুষের অধিকার আদায়ে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, প্রদীপ ভৌমিকের আদর্শ ও সংগ্রামী চেতনা আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। পরে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং নিমগাছি মহাশ্মশানে কমরেড প্রদীপ ভৌমিকের স্মরণে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

শহীদ সাংবাদিক কমরেড প্রদীপ ভৌমিকের স্মরণে নিমগাছিতে স্মরণসভা

আপডেট সময় ০২:৪৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬