ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের একরামুল হক হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। সভার শুরুতে সোনামসজিদ স্থলবন্দর আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব একরামুল হকের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। সভায় সংগঠনের সভাপতি বাবুল হাসনাত দুরুল, সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হক, কোষাধ্যক্ষ নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন ও দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও উপদেষ্টা ম-লীর সদস্য আশিক আহমেদ, নাসিম, নুর আমিন ও মোঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আমদানি-রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও ব্যবসাবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সংগঠনের বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ নাজিমুল হক।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

সোনামসজিদ আমদানী-রপ্তানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা

আপডেট সময় ০১:২৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬