ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহী অঞ্চলে শাহজালাল ইসলামী ব্যাংকের AML/CFT (Anti-Money Laundering and Combating Financing of Terrorism) বিষয়ক কর্মশালার আয়োজন Logo চামড়া ও চামড়াজাত শিল্প বিকাশ এবং উন্নয়নের লক্ষ্যে প্রাক-অর্থায়ন স্কিম-এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর Logo অটোরিকশা চলাচলে সরকারের নতুন বিধিমালা, নিবন্ধন শুরু আজ Logo হাইকোর্টে জামিন পেলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান Logo আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার Logo পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে সাংবাদিক, পুলিশ ও মালিক-শ্রমিকদের সহযোগিতা লাগবে: শিমুল বিশ্বাস Logo দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির Logo জাতীয় সাঁতারে ২০ রেকর্ড, সেরা সামিউল ও মাইশা Logo কেউ এআই চশমা পরে আছে কি না, বুঝবেন যেভাবে Logo প্রতিদিনের যে খাদ্যাভ্যাস সুস্থ রাখবে লিভার

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আরও ৭খাল খননসহ বিভিন্ন উন্নয়নের প্রস্তাব দিলেন ইউএনও

খাল খননের কাজ শতভাগ সম্পন্ন করে বরাদ্দের অব্যবহৃত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৮৪ জন উপজেলা নির্বাহী অফিসার এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় আমন্ত্রণ পান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। শনিবার (৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে ঈশ্বরগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ইউএনও সানজিদা রহমান। সাক্ষাতে ঈশ্বরগঞ্জ উপজেলার আরও সাতটি খাল খননের গুরুত্ব প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তিনি। খালগুলো খনন করা হলে কৃষি, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনে উপজেলার মানুষের উপকার হবে বলে জানান তিনি। এসব খাল খননের কাজ দ্রুত শুরু হবে বলে আশা প্রকাশ করেন ইউএনও। খাল খননের ক্ষেত্রে ব্যক্তিমালিকানাধীন জমি পড়লে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সানজিদা রহমান। এ বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন বলে জানান তিনি। এছাড়া ঈশ্বরগঞ্জ উপজেলার আইসিটি ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের বিষয়ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ইউএনও। এ সময় প্রধানমন্ত্রী উপজেলায় সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে যেকোনো বাধাকে অগ্রাহ্য করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। ইউএনও সানজিদা রহমান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার উন্নয়ন ও জনস্বার্থের বিভিন্ন বিষয় তুলে ধরেছি। বিশেষ করে আরও সাতটি খাল খননের প্রয়োজনীয়তার কথা জানিয়েছি। আশা করছি, দ্রুতই এসব খাল খননের কাজ শুরু হবে। তিনি বলেন, খাল খননের সময় কোনো ব্যক্তির মালিকানাধীন জমি পড়লে তাকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি এ বিষয়ে একমত পোষণ করেছেন। সানজিদা রহমান আরও বলেন, ঈশ্বরগঞ্জে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও জানিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নকাজে যেকোনো বাধাকে অগ্রাহ্য করে কাজ এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী অঞ্চলে শাহজালাল ইসলামী ব্যাংকের AML/CFT (Anti-Money Laundering and Combating Financing of Terrorism) বিষয়ক কর্মশালার আয়োজন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আরও ৭খাল খননসহ বিভিন্ন উন্নয়নের প্রস্তাব দিলেন ইউএনও

আপডেট সময় ০১:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬