ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

বগুড়ায় এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৯ শত চারাগাছ বিতরণ

বগুড়ার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ প্রজাতির ৯ শত চারাগাছ বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়। সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হারুন অর রশিদ হারুন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রশিদুল বারী, শিক্ষক প্রতিনিধি লতিফা পাপিয়া, সহকারী শিক্ষক খুরশীদ জাহান জান্নাতী, আবু বকর মোঃ এবাদত হোসেন, মোশারফ হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। মোট ৯০০টি চারাগাছ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চারাগাছ হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং গাছগুলো নিজ নিজ বাড়িতে রোপণ ও নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করে। অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সবুজায়নের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

বগুড়ায় এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৯ শত চারাগাছ বিতরণ

আপডেট সময় ০১:৩৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬