ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

আইআরআই বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহারথিও, আইআরআই এর টেকনিক্যাল এডভাইজর অমিতাভ ঘোষ, এবং আইআরআই এর অপর টেকনিক্যাল এডভাইজর রুকসানা হক ও উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন—বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মোহাম্মদ মুনির, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) বাংলাদেশের প্রতিনিধি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট ২০২৬, বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আইআরআই (IRI)-এর সাম্প্রতিক দেশব্যাপী জরিপের ফলাফল ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আইআরআই -এর পক্ষ থেকে সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ এর সিনিয়র ডিরেক্টর সোনজা গ্লোয়েকলে বাংলাদেশ সফরে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন পরবর্তী সাম্প্রতিক পরিস্থিতির জরিপের ফলাফল ব্রিফিং করার উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আইআরআই বাংলাদেশের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহারথিও, আইআরআই এর টেকনিক্যাল এডভাইজর অমিতাভ ঘোষ, এবং আইআরআই এর অপর টেকনিক্যাল এডভাইজর রুকসানা হক ও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন—বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শিশির মোহাম্মদ মুনির, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে জরিপে উঠে আসা বিভিন্ন বিষয় ও এর সম্ভাব্য প্রভাব এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মতবিনিময় করা হয়। আইআরআই জরিপের ফলাফলে বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রচেষ্টায় বেশ কিছু সুপারিশ তুলে ধরেছে।

জামায়াতের পক্ষ থেকে এসময় অ্যাডভোকেট শিশির মনির বিগত নির্বাচনে তাদের অভিজ্ঞতা, এবং আগামীতে জাতীয় ও স্থানীয় নির্বাচন সুষ্ঠু করার জন্য জামায়াতের কিছু পর্যবেক্ষণ ও সুপারিশমালাও সফররত আইআরআই প্রতিনিধি দলের সামনে উপস্থাপন করেন। –

তারিখ: ৯ আগস্ট ২০২৬ খ্রি.

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

আপডেট সময় ০৮:২৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬