ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’’ অক্টোবর-২০২৬ উপলক্ষ্যে সিনিয়র ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন Logo এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা Logo টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি Logo বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের স্ত্রী ফিরোজা বেগমের ইন্তেকাল Logo নন-লাইফ ইন্স্যুরেন্স সেবা চালুর লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি-এর মধ্যে চুক্তি স্বাক্ষর Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

মিরসরাইয়ে ৩২ ঘণ্টার অভিযানে ৭ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানায় ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযানে লুট হওয়া বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায় , গত ৯ আগস্ট রাত ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত মীরসরাই ইকোনমিক জোনের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হামলা চালায়। এ সময় তারা কারখানায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তিনটি মোবাইল ফোন ও আনুমানিক ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ৯ আগস্ট জোরারগঞ্জ থানায় ডাকাতির অভিযোগে মামলা করা হয়। মামলার পর চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায়, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দায় চৌধুরীর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশ। পুলিশের দাবি, টানা ৩২ ঘণ্টার অভিযানে মীরসরাই ইকোনমিক জোন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মেহেদী হাসান, মো. রাকিব ও এমদাদুল হক প্রকাশ এমরানের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে লুট হওয়া বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান(২৩), মো. রাকিব(২১), সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ(২৪), এমদাদুল হক প্রকাশ এমরান(২৮), মিজান উদ্দিন(৩২), মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ(২৪) ও ইউসুফ প্রকাশ ডাক্তার(২৬)। তাদের সবাই জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। আদালত ইউসুফ প্রকাশ ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া গ্রেপ্তার এমদাদুল হক প্রকাশ এমরানের বিরুদ্ধে তিনটি এবং মো. রাকিবের বিরুদ্ধে একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা থানায় মুলতবি রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘‘জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’’ অক্টোবর-২০২৬ উপলক্ষ্যে সিনিয়র ব্যবস্থাপনা কমিটিকে নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন

মিরসরাইয়ে ৩২ ঘণ্টার অভিযানে ৭ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

আপডেট সময় ০৩:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬