ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে মৎস্য ও পশুখাদ্যের ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারোবাড়ি বাজারে অভিযান চালিয়ে মৎস্য ও পশুখাদ্য বিক্রির পাঁচ ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে থেকে দুপুর পর্যন্ত আঠারবাড়ি রায়ের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় অপরাধ করায় পাঁচ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদ- দেওয়া হয়। পরে দ-ের অর্থ আদায় করা হয়। দ-প্রাপ্তরা হলেন আঠারবাড়ি রায়বাজারের ভুসি মহলের দুলাল এন্টারপ্রাইজের আবুল হোসেন(৬০), বিসমিল্লাহ স্টোরের খাইরুল ইসলাম(২৫), হাওয়া স্টোরের জাহাঙ্গীর(৪৫), বিসমিল্লাহ স্টোরের মাইজুল(৪০) এবং মুন্সি এন্টারপ্রাইজের কামরুল হাসান(৩৬)। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহাম্মেদসহ ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম সাথে ছিলো। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, “মৎস্য ও পশুখাদ্যের মান ও বৈধতা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। অভিযানে মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় অপরাধের প্রমাণ পাওয়ায় পাঁচ ব্যবসায়ীকে অর্থদ- দেওয়া হয়েছে এবং তা আদায় করা হয়েছে। আইন অমান্য করে কেউ ব্যবসা পরিচালনা করলে ভবিষ্যতেও প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈশ্বরগঞ্জে মৎস্য ও পশুখাদ্যের ৫ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০২:৪৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬