সীতাকুন্ডে মাদক বিরোধী অভিযানে সর্বসাধারণের মধ্যে দারূণ স্বস্তি নেমে এসেছে। এসে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন ওসি মো. মাহীনুল ইসলাম। পরিদর্শনে এসে চলমান মাদক বিরোধী প্রচার-প্রচারণা ও অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন চট্টগ্রামের এসপি মো. মাসুদ আলম। প্রতি শুক্র-শনিবার উপজেলার বিভিন্ন ওয়ার্ডে মাদক বিরোধী র্যালী ও প্রশাসনের সাথে সর্বসাধারণের মতবিনিময় চলছে। গত ২ আগস্ট শনিবার উপজেলাব্যাপী আইন-শৃঙ্খলা তদারকিতে সীতাকুন্ড মডেল থানা পরিদর্শনে আসেন এসপি। পরিদর্শনে তিনি থানায় কর্তব্যরত কর্মকর্তাদের সাথে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে মতবিনিময় করেন। পরিদর্শন তিনি সীতাকুন্ড থানার ওসি মো. মাহীনুল ইসলাম ও মো. আলমগীর সহ থানা প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন। এক পর্যায়ে এসপি মাসুদ আলম উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল গ্রাম পরিদর্শনে যান। সেখানে মাদক ও সন্ত্রাস বিষয়ে এলাকাবাসীদের সাথে মতবিনিময় করেন। বিএনপি-জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিপুল সংখ্যক মানুষ এ সময় উপস্থিত ছিলেন। প্রসঙ্গত সীতাকুন্ডে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন ওসি মো. মাহীনুল ইসলাম। উপজেলার সন্ত্রাসীদের আস্তানাখ্যাত জঙ্গল সলিমপুর এলাকাটি প্রশাসনের শতভাগ নিয়ন্ত্রণে নিতে রেখে যাচ্ছেন অনন্য ভূমিকা। সীতাকুন্ড থানা এলাকায় মাদক বিরোধী তৎপরতা জোরদার, ওপেন সোর্সভিত্তিক তথ্য ব্যবহার করে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশিং কার্যক্রম পরিচালনাসহ জনবান্ধব কর্মকান্ডে বেশ ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক নির্মুলসহ অপরাধ প্রবণতা কমাতে নানামুখী উদ্যোগ নেন তিনি। মাদক ও সন্ত্রাস বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা, থানাকে জনবান্ধব করতে কমিউনিটি পুলিশিং সক্রিয় করা এবং দ্রুত সেবা নিশ্চিত করার মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। অপরাধিদের বিরুদ্ধে ওসির কৌশলগত ভূমিকা খুবই ইতিবাচক বলে মনে করছেন সর্বসাধারণ। প্রসঙ্গত গত জানুয়ারিতে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক সংলগ্ন ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের শান্তিপূর্ণ সমাপ্তি, সনাতন ধর্মাবলম্বীদের শিবচর্তুদশী মেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সীতাকুন্ড রেলওয়ে স্টেশন, পৌরসদরস্থ রেলওয়ে ডেবার পশ্চিম পাড়ে সন্ধ্যার পর পরই মাদক সেবন ও মোবাইল ছিনতাইয়ের সাথে জড়িত চক্রটি দমনের বিষয়টি সর্বমহলে নতুন করে আলোচনার জন্ম দেয়। চলতি বছর শিবচর্তুদশী মেলার প্রায় দশ লক্ষাধিক তীর্থযাত্রীর সমাগম হলেও কোথাও অব্যবস্থাপনা কিংবা সৃষ্টি হয় নি অতীতের মতো দীর্ঘ যানজট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতীতে সনাতন ধর্মাবলম্বীদের শিবচর্তুদশী মেলায় দীর্ঘ যানজট দেশবাসী প্রত্যক্ষ করলেও তেমনটি হয়নি এবারের মেলায়। এতে সর্বমহলে প্রশংসিত হয়েছে ওসির কৌশলগত এমন কার্যকর পদক্ষেপ। সীতাকুন্ড মডেল থানার ওসি মো. মাহীনুল ইসলাম বলেন, অর্পিত দায়িত্ব পালনে সর্বদা কাজ করে যাচ্ছি। সামনে আরও দৃঢ়তা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সীতাকুন্ডবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম
সীতাকুন্ডে মাদক বিরোধী অভিযানে স্বস্তির ছায়া সর্বমহলে প্রশংসিত ওসি
-
নাছির উদ্দিন (সীতাকু-) চট্টগ্রাম - আপডেট সময় ০২:৪৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- 103
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























