ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

কয়রায় কারিতাসের ত্রৈ-মাসিক সমন্বয় সভা

খুলনার কয়রায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিবিএম গ্লোবাল ডিসঅ্যাবিলিটি ইনক্লুশন প্রকল্পের সহযোগিতায় ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিতকরণ, তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্তি, সরকারি-বেসরকারি সেবার সমন্বয় এবং কারিতাসের চলমান উন্নয়ন কার্যক্রমের নানা দিক তুলে ধরা হয়। মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কারিতাসের প্রজেক্ট অফিসার হাসিবুল ইসলাম টুটুলের সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিবন্ধী সদস্যবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের তিন মাসের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রেজেন্টেশন তুলে ধরেন কমিউনিটি ফ্যাসিলেটর শিমসন রোমিও বিশ্বাস। সভায় অতিথি ও বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তেয়াক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং কয়রা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল আহাদ। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা বিশেষ চাহিদাসম্পন্ন এসব মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে তাদের অধিকার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষক এস এম এ রউফ, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিভূতি ভূষণ রায় ও ইউসুফ আলী, এবং প্রতিবন্ধী সদস্য আবু মূসা ও ওহিদসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভায় কারিতাস পরিচালিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের চলমান অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সাথে মাঠপর্যায়ের নানা সমস্যা ও সম্ভাবনার ক্ষেত্রগুলো চিহ্নিত করে ভবিষ্যতে তা বাস্তবায়নের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

কয়রায় কারিতাসের ত্রৈ-মাসিক সমন্বয় সভা

আপডেট সময় ০২:৪৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬