পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ২নং মালিখালী ইউনিয়নের সাচিয়া বাজার আবারও তালতলা নদী ভাংঙ্গনের কবলে, ক্ষতিগ্রস্থ সাধারণ পরিবার ও ব্যবসায়ীরা। জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরে নদী ভাংঙ্গনের কবলে বাজারের দুই তৃতীয়াংশ নদীগর্ভে বিলিন হয়ে গেছে। গত ১০ সোমবার আগস্ট সকাল আনুমানিক ৮:৩০ টায় হঠাৎ কয়েকটি দোকান ও কয়েকটি বসত ঘর এবং খেয়া ঘাটের আরসিসি পিলার সহ ঘাট নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এই সংবাদে ১১ আগস্ট মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সাহানাজ তমা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শপথ বৈরাগী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদাদের আশ^াস প্রদান করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় নেতৃবৃন্দ জানান, কয়েকদিন পূর্বে পিরোজপুর ১ আসনের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সাংসদ সুলতান জেসমিন জুই ২নং মালিখালী ইউনিয়নের সাচিয়া বাজার পরিদর্শন করেন। সাচিয়া বাজারের একাধিক ব্যবাসয়ীরা এই নদী ভাংঙ্গনের কবলে পরে সর্বশান্ত হয়ে গেছে বলে একাধিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ শিরোনাম
আবারও নাজিরপুরের সাচিয়া বাজার তালতলা নদী ভাঙ্গনের কবলে ক্ষতিগ্রস্ত সাধারণ পরিবার ও ব্যবসায়ীরা
-
আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর - আপডেট সময় ০২:৫১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- 117
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























