ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান Logo শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক সরিষা চাষে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ

৩২ কেজির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক-১

দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ৩২ কেজি ১৫০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ লাখ ১৫ হাজার টাকা। এ ঘটনায় মো. পারভেজ মন্ডল(৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বিজিবি জানায়, মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটের দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল চাতরাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়। আটক পারভেজ মন্ডল চাতরাপাড়া গ্রামের মৃত লবানা মন্ডলের ছেলে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার করা মূর্তিটি প্রতœতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ কি না, তা যাচাই করতে প্রতœতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে তারা মূর্তিটিকে প্রতœতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেন। উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটির সিজার মূল্য ৩২ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হলেও এর প্রতœতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রকৃত মূল্য অপরিমেয় বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আরও জানায়, ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন, যা ১৯৭৬ সালে সংশোধিত হয়েছে, অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ প্রতœসম্পদ সংরক্ষণ ও সুরক্ষার দায়িত্ব সরকারের পক্ষে প্রতœতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত। আটক পারভেজ মন্ডলকে উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রতœতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রতœসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্রসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।

ট্যাগস :

দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা

৩২ কেজির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক-১

আপডেট সময় ০৮:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬