ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

গোমস্তাপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব ফাজিলপুর গ্রামের সরকারি রাস্তার পাশের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, পার্বতীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও গোমস্তাপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের ক্ষমতার দাপটে বিএনপি নেতা নজরুল ইসলাম প্রতিনিয়ত রাস্তার দুই পাশের গাছ প্রভাব খাটিয়ে বিক্রি করে স্থানীয় জনগণ বাধা দিতে গেলে তিনি চেয়ারম্যানের ভয় ভীতি দেখিয়ে গ্রামবাসীকে চুপ রাখে। সরকারি রাস্তার পাশে থাকা গাছগুলো সম্প্রতি কেটে নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি রাস্তার গাছ কাটতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। কিন্তু অভিযোগ অনুযায়ী, যথাযথ অনুমতি ছাড়াই গাছগুলো কেটে নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিএনপি নেতার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন গাছটি মসজিদে প্রসাবখানার কাজে ব্যবহার করা হবে। কিন্তু মসজিদের মুসল্লিরা বলেন। আমাদের মসজিদে কোন সরকারি গাছ কাজে লাগানোর ব্যাপারে আমরা কোন কিছু জানি না কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। গোমস্তাপুর উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন আঞ্চলিক অফিস (বিএমডিএ) ইঞ্জিনিয়ার আলিম আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে ঘটনার সুষ্ঠ তদন্ত করে সরকারি সম্পদ রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

গোমস্তাপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ

আপডেট সময় ০৮:০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬