ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

নারী ও শিশুদের প্রতি যত্ন নেয়া ও নিরাপদ রাখা কেসিসির দায়িত্ব-প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নারী ও শিশুদের প্রতি যতœ নেয়া, তাদের নিরাপদ রাখা কেসিসি’র দায়িত্ব। সে জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ, নিয়মিত টিকা প্রদান, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে। কেসিসি প্রশাসক বুধবার সকালে নগরীর ১৬নং ওয়ার্ড অফিসে খুলনার নারী উদ্যোক্তাদের পাশে ওয়ার্ল্ড ভিশন দমূলধনে সহায়তা প্রদান কর্মসূচি-২০২৬ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। উওমেন ইকনোমিক এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এ কর্মসূচি বাস্তবায়ন করছে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে গৃহীত এ প্রকল্পকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে প্রশাসক আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমও মূলত নারীদের স্ববলম্বী করার জন্য। নগরীর আরো কিছু নারী উদ্যোক্তাদের প্রকল্পভুক্ত করার জন্য তিনি ওয়ার্ল্ড ভিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান। উল্লেখ্য, খুলনা শহরের ৬’শ নারী উদ্যোক্তকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে ওয়ার্ল্ড ভিশন এ প্রকল্পের কার্যক্রম শুরু করেছে। একই সাথে সংস্থাটি বাল্য বিবাহ রোধ ও পুষ্টি সহায়তা প্রদানের পাশাপাশি নারীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করার জন্যও কাজ করবে। অনুষ্ঠানে প্রশাসক মূলধনে সহায়তাকল্পে ১৮ জন নারী উদ্যোক্তাদের প্রত্যেকের হাতে ৯ হাজার টাকা তুলে দেন। পর্যায়ক্রমে সংস্থাটি তাদের জনহিতকর এ কার্যক্রম আরও সম্প্রসারণ করবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়। ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কেসিসি’র প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা, সিনিয়র প্রোগ্রাম অফিসার বিকাশ বিশ^াস, কেসিসি’র সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা, সমাজসেবক জামিরুল ইসলাম জামিল, শেখ জাহিদুল ইসলাম, পারভেজ মোড়ল প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

নারী ও শিশুদের প্রতি যত্ন নেয়া ও নিরাপদ রাখা কেসিসির দায়িত্ব-প্রশাসক

আপডেট সময় ০৮:০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬