ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন

বিরামহীন লোডসেডিং এর কারনে বিঘিœত হচ্ছে স্বাস্থ্যসেবা। অপরদিকে অসহ্য গরমে চরম ভোগান্তিতে রয়েছে হাসপাতালে ভর্তিকৃত রোগীরা। হাসপাতালের নেই কোন নিজস্ব বিদ্যুৎ ব্যাবস্থা। সোলার থাকলেও ব্যাটারী বিকল হওয়ার কারনে ওইসেবাও পাচ্ছেন না রোগীরা। ইতোমধ্যে এমন সমস্যার কথা জানতে পারেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরবর্তিতে সাধারণ রোগি ও হাসপাতালের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উদ্দ্যেগ নেন ব্যারিস্টার কায়সার কামাল। পরে হাসপাতালে স্থাপন করা হয় সর্বাধুনিক প্রযুক্তির সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ। এতে হাসপাতালে চিকিৎসা সেবায় বিদ্যুৎ সংকটের যে দীর্ঘদিনের সমস্যা ছিল, তা স্থায়ীভাবে দূর হলো। হাসপাতালে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে স্থাপিত হয় এই বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা। এতেকরে বিদ্যুৎ বিভ্রাট হলেও হাসপাতালের জরুরি চিকিৎসাসেবা সচল রাখা সম্ভব হবে। বুধবার (১২ই আগষ্ট) সকাল? ১০টার দিকে হাসপাতাল চত্বরে এ সোলার ইনভার্টার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। এসময়, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারসহ হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নতুন এ সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে প্রায় ৪০টি লাইট ও ১৫টি ফ্যান চালানো সম্ভব হবে। ফলে বিদ্যুৎ চলে গেলেও হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আলো ও ফ্যান সচল রাখা যাবে। এতে প্রচন্ড গরমে আর রোগীদের কস্ট পেতে হবে না। হাসপাতালে সেবা নিতে আসা শুভ দাস বলেন, আগে হাসপাতালে রোগী ভর্তি আসলে, যদি কারেন্ট চলে যেতো তখন চরম দুর্দশার মধ্যে পরতাম। তখন কি যে ভোগান্তি তৈরি হতো, তা বলে বোঝানো যাবে না। আজ ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়ের উদ্যোগে এখানে সোলার ইনভার্টার বসানো হয়েছে, এখন থেকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে। কারেন্ট গেলেও এক সেকেন্ডের জন্য আলো-ফ্যান বন্ধ হবে না। আমাদের এই বড় ভোগান্তিটা দূর করার জন্য আমরা স্পিকারের প্রতি অনেক কৃতজ্ঞ। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল ওমর ফারুক বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ হতে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার দীর্ঘদিন ধরে সোলার সমস্যায় ভোগছিলাম। যখন কারেন্ট চলে যেত, তখন আমাদের ইনডোর আউটডোর এবং বিভিন্ন ওয়ার্ডে সেবা প্রদান করা যথেষ্ট কষ্ট পোহাতে হতো, রোগীরা অনেক কষ্ট পেতো। উনার আন্তরিক সদিচ্ছার কারণে এবং দ্রুততার সাথে আমাদের জন্য এই হাসপাতালে একটা সোলার ইনভার্টারের ব্যবস্থা করে দিয়েছেন। এখন কারেন্ট চলে গেলেও রোগীদের সেবা প্রদানে আর ব্যত্যয় ঘটবে না। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত বলেন, ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়ের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের জন্য সোলার ইনভার্টার সহ একটা ব্যাটারি অত্র প্রতিষ্ঠানে দিয়েছি। ইতিপূর্বে অত্র হাসপাতালে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটা ইসিজি মেশিনও দেওয়া হয়েছে। মূলত সেবার মান বৃদ্ধির জন্য, যন্ত্রপাতি সহ যে সকল সামগ্রীর স্বল্পতা রয়েছে তা সরবরাহের জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতে হাসপাতালে সোলার প্যানেল স্থাপন

আপডেট সময় ০৮:১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬