ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

এক যুগ পর রোমে গান গাইবেন জেমস

  • বিনোদন:
  • আপডেট সময় ০২:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • 103

দীর্ঘ ১২ বছর পর ইতালির রাজধানী রোমে আবারও কনসার্টে মঞ্চ মাতাতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার ও ‘নগরবাউল’ খ্যাত জেমস। প্রবাসী দর্শকদের বহুল প্রতীক্ষিত এই কনসার্টকে সামনে রেখে রোমে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ গেট টুগেদার ও সংবাদ সম্মেলন। গত বুধবার (১২ আগস্ট) বিকেলে রোমের একটি অভিজাত হোটেলের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিক, বিভিন্ন পৃষ্ঠপোষক (স্পন্সর) ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের নানা প্রশ্নের জবাব দেন জেমস।
দীর্ঘ এক যুগ পর রোমের মাটিতে গান পরিবেশন করার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন নগরবাউল।
এত সুন্দর ও সুশৃঙ্খল প্রস্তুতির জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান তিনি। সংবাদ সম্মেলনে জেমস বাংলাদেশের প্রয়াত সংগীত কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ধারাবাহিক ভালোবাসা ও সমর্থনের কথা তুলে ধরে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে দেশের নতুন প্রজন্মের শিল্পীরা বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবেন।
জেমসের আগমন ঘিরে পুরো ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ইতোমধ্যেই বইছে উৎসবের আমেজ।
প্রিয় শিল্পীর কালজয়ী ও জনপ্রিয় গানগুলো সরাসরি শোনার জন্য মুখিয়ে আছেন রোমের সংগীতপ্রেমী দর্শকরা। আয়োজকরা জানিয়েছেন, প্রবাসী শ্রোতাদের একটি স্মরণীয় সন্ধ্যা উপহার দিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

এক যুগ পর রোমে গান গাইবেন জেমস

আপডেট সময় ০২:৩২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬