‘সত্যের পথে অর্ধশত পেরিয়ে দৈনিক করতোয়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ঐতিহ্যবাহী সংবাদপত্র দৈনিক করতোয়া-এর ৫১ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় চকরিয়া প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক করতোয়ার কক্সবাজার জেলা প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি শাহাজালাল শাহেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক খবরপত্রের কক্সবাজার জেলা প্রতিনিধি, ইংরেজি দৈনিক মর্নিং গ্লোরির কক্সবাজার জেলা প্রতিনিধি এবং চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির আহমদ। অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান আলোচকের বক্তব্য দেন দৈনিক করতোয়ার সম্পাদক এ কে এম মোজাম্মেল হক। তিনি দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির সকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও সাংবাদিকদের শুভেচ্ছা জানান। এ সময় ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক করতোয়ার ঢাকা অফিসের সিনিয়র সাংবাদিক সুলতানুল রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশের আলোর বিশেষ প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি শাহরিয়ার মাহমুদ, দৈনিক অগ্নিশিখার চকরিয়া প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আরফান চৌধুরী, দৈনিক স্বাধীন সংবাদের চকরিয়া প্রতিনিধি ও অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, দৈনিক মুক্ত খবরের চকরিয়া প্রতিনিধি ও দপ্তর সম্পাদক মোহাম্মদ রিজওয়ানুল হক, দৈনিক ঘোষণার চকরিয়া প্রতিনিধি ও প্রচার সম্পাদক আরাফাত সানি, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি ও সদস্য সুধীর চন্দ্র দাসসহ কক্সবাজারের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। অনুষ্ঠানের শেষে দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চকরিয়া প্রেসক্লাবের সদস্য ও কক্স ২৪ নিউজের সম্পাদক মাওলানা মো. বাকি বিল্লাহ। সভাপতির বক্তব্যে এম আলী হোসেন দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সংবাদ শিরোনাম
চকরিয়া প্রেসক্লাবে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা
-
মনির আহমদ কক্সবাজার - আপডেট সময় ০৮:৩৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- 100
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ













