ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান Logo শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক সরিষা চাষে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ

ভারতের স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ। দুই দেশের সীমান্তরক্ষী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের মধ্যে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫/১১-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় ভারত হিলি কাস্টমসের ইন্সপেক্টর পঙ্কজ কুমার বাংলাদেশ হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি জাকারিয়ার হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া বাংলাদেশ হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুজ্জামানের হাতেও মিষ্টি তুলে দেন ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের কর্মকর্তারা। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি জাকারিয়া বলেন, ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ আমাদের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবে আমরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এ সময় দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।

ট্যাগস :

দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা

ভারতের স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ০৮:৫৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬