সুন্দরবনের নলিয়ানে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ী আটক। শনিবার ১৫ আগস্ট দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, খুলনার দাকোপ থানাধীন নলিয়ান বাজার ও দোয়ানিরগেট সংলগ্ন এলাকায় গত ১৪ আগস্ট শুক্রবার রাত সাড়ে ১১ টা হতে ১২ টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকাসমূহ হতে প্রায় ৯৯ হাজার টাকা মূল্যের সর্বমোট ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সংবাদ শিরোনাম
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই অবৈধ ব্যবসায়ী আটক!
-
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি - আপডেট সময় ০৯:২৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- 55
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























