ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড

ভোলার সদর উপজেলায় শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড ও ভ্যাট বিভাগ। রবিবার (১৯ এপ্রিল) সকালে এক যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১১টায় কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ভোলা সদর থানাধীন চক বাজার এলাকায় একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকার দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে প্রায় ১৯ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব সিগারেটের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৩২ হাজার টাকা। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম জানান, সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে এসব নকল সিগারেট অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। জব্দকৃত সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

ভোলায় বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড

আপডেট সময় ০২:৪৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬