ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার Logo পাশের দেশের মদদে নৈরাজ্য সৃষ্টি করে ফের ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি: রিজভী Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ Logo নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo দেশে স্মার্টফোনের উৎপাদন বাড়ছে, কমছে ফিচার ফোনের দাপট Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জন্মদিন আজ Logo যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ Logo আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো Logo অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির Logo মুশফিককে ছাড়িয়ে সবার ওপরে লিটন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সংশ্লিষ্ট দুই মামলায় দুইজনের কারাদন্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) উপজেলার পৌরসভার দেওপাড়া এবং উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইশ, এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় মোট দুটি মামলার নিষ্পত্তি করা হয়। আদালত সূত্রে জানা যায়, দেওপাড়া এলাকার সৈকত দত্ত(২০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারে নির্যাতন চালানো এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত হন। অপরদিকে, শিবপুর এলাকার জাকির(৩৮) ১ পিস ইয়াবাসহ আটক হওয়ায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম। উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উসকানি বন্ধে কঠোর সরকার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদক সংশ্লিষ্ট দুই মামলায় দুইজনের কারাদন্ড

আপডেট সময় ০২:৫০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬